মদিনায় অবৈধ স্বর্ণ নিয়ে আটক, বিমানকর্মী মৌসুমিকে বরখাস্ত


মদিনায় অবৈধ স্বর্ণ নিয়ে আটক, বিমানকর্মী মৌসুমিকে বরখাস্ত
সৌদি আরবের মদিনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে অবৈধ স্বর্ণসহ এফ এস এম মৌসুমি নামে এক কেবিন ক্রু আটক করছেন নিরাপত্তাকর্মীরা। বুধবার রাতে বিমানের ঢাকাগামী বিজি ৩৩৮ নম্বর ফ্লাইট থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার মৌসুমিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক এমডি (সিইও) অতিরিক্ত সচিব মো. শফিউল আজিম। জানা গেছে, বুধবার রাত সাড়ে আটটায় মদিনা-ঢাকাগামী বিমানে ফ্লাইটে অবস্থানকালে কেবিন ক্রু মৌসুমির হেফাজতে থাকা ব্যাগ তল্লাশি করে নিরাপত্তাকর্মীরা। এ সময় তার ব্যাগে সুকৌশলে লুকিয়ে রাখা অবৈধ স্বর্ণ উদ্ধার করা হয়। তাকে মদিনায় বিমানের স্টেশন ম্যানেজারের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এক ঘণ্টার বেশি সময়ের পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বিমানের এ ফ্লাইটটি। পরে মদিনা থেকে বিমানের স্টেশন ম্যানেজার বিষয়টি বিমান কর্তৃপক্ষকে জানান। কর্মকর্তারা জানান, বিমানের আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী সেবার নামে বিদেশ থেকে অবৈধভাবে স্বর্ণ, দামি মোবাইল ফোন, কসমেটিকসহ বিভিন্ন পণ্য সামগ্রী বহনের অভিযোগ উঠেছে জাতীয় পতাকাবাহী বিমানের এক শ্রেণির কর্মীর বিরুদ্ধে। হযরত শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীদের লাগেজ তল্লাশি করা হয় না। এ সুযোগে বিমানের এক শ্রেণির কর্মীরা লাগেজে অবৈধ স্বর্ণসহ দামি বিভিন্ন পণ্য নিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে বেরিয়ে যান বলে অভিযোগ উঠেছে। তারা আরও জানান, মদিনায় অবৈধ স্বর্ণ নিয়ে আটক কেবিন ক্রু মৌসুমি মুসলেকা দিয়ে ছাড়া পান। বুধবার রাতে বিমানের অন্য একটি ফ্লাইটে তার ঢাকায় পৌঁছার কথা ছিল। বিমানের ব্যবস্থাপনা পরিচালক এমডি (সিইও) অতিরিক্ত সচিব মো. শফিউল আজিম বলেন, মদিনায় স্বর্ণসহ আটকের ঘটনায় কেবিন ক্রু মৌসুমিকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

সর্বশেষ :

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক   ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ   এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের   রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ   ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার   তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ   অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ   গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত   কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত