মেগানের যুক্তরাজ্যে ফেরা অনিশ্চিত, যা বললেন হ্যারি


মেগানের যুক্তরাজ্যে ফেরা অনিশ্চিত, যা বললেন হ্যারি
প্রিন্স হ্যারি নিশ্চিত করেছেন যে, তিনি চলতি মাসের শেষ দিকে ওয়েলচাইল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্যে ফিরবেন। তবে তার স্ত্রী মেগান মার্কেলের ফেরা নিয়ে এখনও সন্দেহ রয়েছে। প্রিন্স হ্যারি ৩০ সেপ্টেম্বর লন্ডনে পৌঁছাবেন বলে জানা গেছে। তবে তার সঙ্গে ডাচেস অফ সাসেক্স খ্যাত মেগানের সেখানে যাওয়া নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। নিজের যুক্তরাজ্য সফরের বিষয়টি নিশ্চিত করে প্রিন্স হ্যারি বলেছেন, জটিল সব চিকিৎসা সমস্যায় ভোগা শিশুদের অসাধারণ সাহস ও অর্জন উদযাপনের জন্য আমি আবারও এ বছরের ওয়েলচাইল্ড অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করতে সম্মানিত বোধ করছি। এ অবিশ্বাস্য শিশুরা এবং তাদের সেবাদানকারী নার্স ও পেশাদার ব্যক্তিরা যারা নিরলসভাবে তাদের সহায়তা করেছেন, তারা আমাদের সবাইকে অনুপ্রাণিত করেন। এ ধরনের অসাধারণ ব্যক্তিদের সম্মানিত করতে পারাটা সত্যিই গর্বের বিষয়। প্রিন্স হ্যারি এর আগে ২০২৩ সালে মেগানকে ছাড়াই এ অনুষ্ঠানে শেষবারে অংশ নিয়েছিলেন। এবারও সেখানে মেগানের যোগদানের সম্ভাবনা খুব কম। এর আগে এক আইটিভি সাক্ষাৎকারে হ্যারি বলেছিলেন, তিনি মেগানকে আর কখনোই যুক্তরাজ্যে আনবেন না। কারণ ব্রিটিশ সরকারের সঙ্গে তার নিরাপত্তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব চলমান রয়েছে। তিনি বলেছিলেন, ‘আমার এবং আমার স্ত্রীর (মেগান) ওপর যথেষ্ট পরিমাণে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তবে তারা আমাকে অনেক দূর ঠেলে দিয়েছে। এটি এখনও বিপজ্জনক এবং যা প্রয়োজন তা হলো একজন ব্যক্তির দায়িত্বহীন কাজ এবং এ কারণেই আমি আমার স্ত্রীকে এ দেশে ফেরাতে চাই না। উল্লেখ্য, ব্রিটিশ রাজপরিবার ছেড়ে ২০২০ সালের জুনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলে এসেছিলেন এ দম্পতি। এখানে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভি অনুষ্ঠান, পডকাস্ট, রান্নার শো থেকে শুরু করে মেগানের লাইফস্টাইল ব্র্যান্ড, প্রিন্স হ্যারি পোলো শো ও স্পটিফাইয়ের সঙ্গে ২০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছিলেন এ দম্পতি। সূত্র: জিও টিভি

সর্বশেষ :

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস! ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ   ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের   ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ   বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’   আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার   কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?   ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?