মেসিদের বিশ্বকাপ শিরোপা উদযাপনের ‘মহড়া ম্যাচ’


মেসিদের বিশ্বকাপ শিরোপা উদযাপনের ‘মহড়া ম্যাচ’
কাতার বিশ্বকাপে শিরোপা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। মেসি-ডি মারিয়াদের জার্সিতে বসেছে থ্রি স্টার। ওই থ্রি স্টার জার্সিতে শুক্রবার সকালে প্রথমবার মাঠে নামে আলবিসেলেস্তেরা। সেখানে পানামার বিপক্ষে ২-০ গোলে জিতেছে আকাশি-সাদা জার্সির দল। ঘরের মাঠে বিশ্বকাপের পর প্রথম ম্যাচে শিরোপা উৎসব মেসিদের। ছবি: এএফপি ম্যাচ ছাড়িয়ে মেসিদের বিশ্বকাপ শিরোপা উদযাপন বেশি নজর কেড়েছে। এস্তাডিও মনুমেন্টালে প্রথমবার শিরোপা উৎসব করেছেন তারা। কাতারে বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে বেশ কয়েকদিন শিরোপা নিয়ে উৎসব করেন লিও মেসি, এমি মার্টিনেজ, এনজো ফার্নান্দেজরা। ভক্তদের সামনে ছাদখোলা বাসে উদযাপন করেন, উচ্ছ্বাসে মাতেন, ছিল ভক্তদের উন্মাদনা। ট্রফি উচিয়ে ধরেছেন লিও। এরপর পানামার বিপক্ষে ম্যাচের অপেক্ষায় ছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। নিজ দেশের ভক্তদের সামনে খেলার অপেক্ষায় ছিলেন। মেসিই বলেছিলেন, ‘ওই স্টেডিয়ামে অনেক খেলেছি। কিন্তু এবারের ম্যাচ হবে ভিন্ন। ওই ম্যাচ খেলতে মুখিয়ে আছি।’ প্রতিপক্ষ হিসেবে পানামা বড় দল নয়। তারপরও স্টেডিয়ামে ছিল উপচে পড়া ভিড়। লিওকে কোলে তুলে নিয়েছেন সতীর্থরা। ম্যাচ শেষে মেসি-ডি মারিয়ারা রেপ্লিকা ট্রফি নিয়ে ভক্তদের সামনে উচিয়ে উদযাপন করেন। লাইনে দাঁড়িয়ে শিরোপা উৎসবে মাতেন। মেসিকে তার সতীর্থরা কোলে তুলে নেন, কোলে তুলে নেন কোচ লিওনেল স্কালোনিকে। লিও’র মতো কোচ স্কালোনিকে মাথায় তুলে উদযাপন করেন খেলোয়াড়রা। ছবি: এএফপি বিশ্বকাপের মতো লিওনেল মেসি, ডি মারিয়া, ওটামেন্ডিদের স্ত্রী তাদের সন্তানরাও হাজির হয়েছিলেন ওই ম্যাচে। তারাও উৎসবে মাতেন। সব মিলিয়ে পানামার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ যেন ছিল বিশ্বকাপের জয় উদযাপনের মহড়া ম্যাচ।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি