মোংলায় বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেপ্তার


মোংলায় বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
মোংলায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ওমর ফারুক, মিঠাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি লুৎফর আমির, ছাত্রদল নেতা মো. মুজাহিদ, যুবদল নেতা শফিকুল শেখ ও জিয়ার শেখ। সোমবার দুপুরে গ্রেপ্তারদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, থানার আগের নাশকতার মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ওই সব নাশকতার মামলার বাকী আসামিদেরকেও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে বিনা উস্কানিতে ও কোন কর্মসূচি ছাড়াই পুলিশ অহেতুকভাবে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে উল্লেখ করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, যাদেরকে আটক করা হয়েছে তাদের কারো নামে কোন মামলার আদালতের গ্রেপ্তারি পরোওয়ানা ও জিডি পর্যন্ত নেই। অহেতুক ইফতার ও তারাবীর সময় এ সকল নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি