আজ শেষ কক্ষপথ পরিবর্তন করবে আদিত্য এল-১


আজ শেষ কক্ষপথ পরিবর্তন করবে আদিত্য এল-১
পৃথিবীর চতুর্থ কক্ষপথ পেরিয়ে সূর্যের দিকে আরও এগিয়ে গেল ভারতের ইসরোর সৌরযান আদিত্য-এল১। গত বৃহস্পতিবার গভীর রাতে আরও একটি কক্ষপথ বদলে ফেলেছে যানটি। ইসরো জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে মহাকাশযানটি তার চতুর্থ বার কক্ষপথ বদল করেছে। পঞ্চম কক্ষপথে পা রেখেছে সে। আর সূর্যের পথে আদিত্য-এল১-এর পরবর্তী কক্ষপথ পরিবর্তন করবে আজ ১৯ সেপ্টেম্বর, রাত আড়াইটা নাগাদ। পৃথিবীর টান কাটাতে সেটিই হবে সৌরযানের শেষ ধাপ। চতুর্থ কক্ষপথ পেরুনোর ফলে আদিত্য-এল১-এর গতি আরও বৃদ্ধি পেয়েছে। বেড়েছে পৃথিবীর সঙ্গে দূরত্বও। এর আগে ৩, ৫ এবং ১০ সেপ্টেম্বর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথ সফলভাবে বদলে ছিল সৌরযান। শুক্রবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জানিয়েছে, ‘সৌরযান সফলভাবে চতুর্থ কক্ষপথ বদলে ফেলেছে। মরিশাস, বেঙ্গালুরু, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র এবং পোর্ট ব্লেয়ারের ইসরোর গ্রাউন্ড স্টেশন থেকে সৌরযানের ওপর নজর রাখা হচ্ছে।’ ইসরো জানিয়েছে, আদিত্য-এল১ এ মুহূর্তে ২৫৬ কিমি * ১,২১,৯৭৩ কিমি কক্ষপথে অবস্থান করছে। এর অর্থ হলো, বর্তমান কক্ষপথটিতে পাক খেতে খেতে আদিত্য-এল১ যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসবে, তার দূরত্ব হবে ২৫৬ কিলোমিটার। সবচেয়ে দূরে গেলে দূরত্ব হবে ১,২১,৯৭৩ কিলোমিটার। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন ভারতের এ মহাকাশ যান কার্যত পৃথিবীর মায়া কাটিয়ে সূর্যের দিকে আরও এগিয়ে যাবে। আর সেই মুহূর্তেরও অপেক্ষা করছে ইসরো। সূর্যকে নিয়ে গবেষণা চালাতেই এহেন অভিযান মহাকাশ সংস্থার। বিশেষ করে সূর্য ঝড়সহ একাধিক বিষয়কে পরীক্ষা করবে আদিত্য। পঞ্চম ধাপ অতিক্রমের মাধ্যমে পৃথিবীর মাধ্যাকর্ষণের বাইরে পাঠিয়ে দেওয়া হবে যানটিকে। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের টান কাটিয়ে ফেলার পর পৃথিবী এবং সূর্যের মধ্যে ল্যাগরেঞ্জ পয়েন্ট (এল১ পয়েন্ট)-এ পৌঁছতে আরও ১১০ দিন লাগবে আদিত্যের। সেখানে পৌঁছে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে যানটি। এর আগে আদিত্য-তার স্বাস্থ্য সম্পর্কে তথ্য জানাতে একটি সেলফি পাঠিয়েছিল। বলা হয়েছিল এর সব ক্যামেরাই ঠিকঠাক কাজ করছে। আদিত্য-এল ১ থেকে সূর্যের প্রথম ছবি ফেব্রুয়ারি বা মার্চে পাওয়া যাবে।

সর্বশেষ :

আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা   আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি   বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী   প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর   ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী   ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ   এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে?   ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে? দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ   দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ