মোদির ভুয়া কর্মকর্তা গ্রেফতার


মোদির ভুয়া কর্মকর্তা গ্রেফতার
প্রধানমন্ত্রী নরেদ্র মোদির জ্যৈষ্ঠ কর্মকর্তা হিসাবে নিজেকে পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী। প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা হিসাবে নিজেকে জাহির করা এই ব্যক্তির নাম কিরন প্যাটেল। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, প্রতারণা, ছদ্মবেশ ও জালিয়াতির অভিযোগে চলতি মাসের ২ তারিখ নিরাপত্তা কর্মীদের দ্বারা তিনি আটক হন। সে সময় তিনি কাশ্মির উপত্যকায় সফরে ছিলেন। আটকের পরদিনই গ্রেফতার করা হয় প্যাটেলকে। গত বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে গ্রেফতারের বিষয়টি প্রকাশ্যে আসে। তার বিরুদ্ধে দায়ের করা পুলিশি অভিযোগে বরা হয়, প্যাটেল ‘আর্থিক’ ও ‘বস্তুগত সুবিধা’ সুরক্ষিত করার চেষ্টা করেছিল। এছাড়া একটি ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টও রয়েছে তার। টুইটার ও ইন্সটাগ্রামে প্যাটেলের শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, তিনি আধা সামরিক বাহিনী দ্বারা বেষ্টিত একটি ‘সরকারি সফরে’ রয়েছেন। আদালতের নথি থেকে জানা যায়, নিরাপত্তা কর্মীরা তার কাছ থেকে জাল পরিচয়পত্র খুঁজে পেয়েছেন।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি