যুদ্ধ বন্ধে আপনার পরিকল্পনা নিয়ে কথা বলব: জিনপিংকে পুতিন


যুদ্ধ বন্ধে আপনার পরিকল্পনা নিয়ে কথা বলব: জিনপিংকে পুতিন
ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম রাশিয়া সফর করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মস্কোয় তাঁকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনে বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের দেওয়া পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলে জানান ভ্লাদিমির পুতিন। খবর বিবিসি ও সিএনএন’র। তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হওয়ার পর সোমবারই প্রথম বিদেশ সফর করছেন শি জিনপিং। মস্কোয় রুশ সামরিক বাহিনীর কুচকাওয়াজে শি জিনপিংকে অভ্যর্থনা জানানো হয়। এদিন স্থানীয় সময় বিকেলে ক্রেমলিনে দুই নেতার সাক্ষাৎ হয়। এসময় তারা একে অপরকে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে অভিবাদন জানান। ইউক্রেনে ঘোরতর সংকট কাটিয়ে উঠতে শি জিনপিংয়ের ১২ দফা পরিকল্পনা নিয়ে আলোচনা জানিয়ে পুতিন বলেন, ‘আমরা সবসময়ই আলোচনার প্রক্রিয়ার জন্য প্রস্তুত।’ গত মাসে চীন ইউক্রেন যুদ্ধ বন্ধে ১২ দফা পরিকল্পনা প্রকাশ করে। এতে দুই দেশের মধ্যে শত্রুতা কমিয়ে শান্তি আলোচনার কথা বলা হয়েছিল। পুতিন বলেন, “চীন ‘প্রতিটি দেশের জন্য অভিন্ন নিরাপত্তা’র কথা বলে ‘ন্যায়বিচারের মূলনীতির প্রতি অটল’ রয়েছে।” জবাবে শি জিনপিং ভ্লাদিমির পুতিনের উদ্দেশে বলেছেন, ‘আপনার বলিষ্ঠ নেতৃত্বে, রাশিয়া ব্যাপক উন্নয়ন অগ্রগতি করেছে। আমার দৃঢ় বিশ্বাস, রুশরা আপনার প্রতি অবিচল আস্থা ও সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখবে।’ মস্কোয় শি জিনপিংয়ের পৌঁছানোর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের পিপলস ডেইলিতে এক নিবন্ধে লেখেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির কাছে দুই দেশ (রাশিয়া-চীন) কখনোই দুর্বল হয়ে পড়বে না।’

সর্বশেষ :

বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান   বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল   ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও   ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা   রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ   পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’   জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি   সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন   এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন