প্রকাশিতঃ মার্চ ২৬, ২০২৩

বিনোদন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

আরও খবর

যে কারণে রণবীরের হাত ধরতে নারাজ দীপিকা

যে কারণে রণবীরের হাত ধরতে নারাজ দীপিকা
কালো রঙের স্যুট-কোট পরে দাঁড়িয়ে রণবীর সিং। মাথার চুলগুলো ঝুটি করে বাঁধা। কিছুক্ষণ পর গাড়ি থেকে নামেন দীপিকা পাড়ুকোন। এ অভিনেত্রীর পরনেও কালো রঙের শাড়ি। গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন দীপিকা-রণবীর। কয়েক পা এগোনোর পর দীপিকার হাত ধরতে হাত বাড়িয়ে দেন রণবীর। কিন্তু কোনোরকম সাড়া না দিয়ে নিজের মতো হাঁটতে থাকেন দীপিকা। যদিও কিছুটা বিব্রত হয়ে হাত সরিয়ে নেন রণবীর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। তারপর প্রশ্ন উঠেছে, দীপিকা কেন তার হাত ধরতে দিলেন না? তবে কি এ জুটির দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না! নেটিজেনদের কেউ কেউ বলছেন, কোনো না কোনো সমস্যা তো হয়েছেই! যদিও নেটিজেনদের অনেকের দাবি— রণবীর যখন হাত বাড়িয়েছেন তখন বিষয়টি খেয়াল করেননি দীপিকা। যার জন্য এই বিড়ম্বনা। যদিও এই মতকে সমর্থন করতে নারাজ নেটিজেনদের বড় অংশ। দীপিকা-রণবীরের সংসার ভাঙনের গুঞ্জনে সয়লাব নেটদুনিয়া। তবে এ নিয়ে রণবীর-দীপিকা কেউ-ই কোনো বক্তব্য দেননি। বলিউডের আলোচিত তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। পর্দার বাইরেও দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেছেন তারা। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোর কাস্টা ডিভা রিসোর্ট অ্যান্ড স্পা-তে দক্ষিণ ভারতীয় ও শিখ রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই জুটি।