রাজধানীতে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের পদযাত্রা


রাজধানীতে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের পদযাত্রা
বিদ্যুৎ, গ্যাস, চাল, আটা, লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, দেশব্যাপী বিরোধীদলীয় নেতাকর্মী️দের বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি এবং যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১০দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীতে পদযাত্রা করেছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট। শুক্রবার সকাল ১১ টায় রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্য️ন্ত এই পদযাত্রা কর্ম️সূচি পালন করে। কর্ম️সূচির প্রাক্কালে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জনগণের নাভিশ্বাস চরমে উঠেছে। সরকারের মন্ত্রীরা ব্যবসায়ীদের সঙ্গে সিন্ডিকেট করে দেশের টাকা বিদেশে পাচার করছে। দেশের লাখ লাখ বিরোধীদলীয় নেতাকর্মী️র বিরুদ্ধে গায়েবী মামলা দিয়ে হয়রানি করছে। মামলা-হামলা দিয়ে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করা যাবে না। অবৈধ সরকারকে বিদায় নিতেই হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। ‘৯০’র আদলে গণঅভ্যুত্থানের মাধ্যমেই ১০ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। পদযাত্রা কর্ম️সূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী নাগরিক আন্দোলনের সভাপতি সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, গণতন্ত্র রক্ষামঞ্চের সভাপতি মনোয়ার হোসেন বেগ, মুক্তিযুদ্ধ-৭১ এর সভাপতি আনসার রহমান সিকদার, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি শেখ আলিম উল্লাহ আলীম, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শরীফুল ইসলামসহ জোটের শীর্ষ️ নেতারা।

সর্বশেষ :

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকারের বাংলাদেশ চাই   আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকারের বাংলাদেশ চাই দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম?   দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল   রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ   শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি   কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে   এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা   পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা কওমি মাদ্রাসার শিক্ষার্থী বলৎকার   কওমি মাদ্রাসার শিক্ষার্থী বলৎকার