রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে এক কিশোরের মৃত্যু


রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে এক কিশোরের মৃত্যু
রাজশাহী পদ্মা নদীতে গোসল করতে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে।নিহতের নাম, মোহাম্মদ সুহাঈল (১৮)। শুক্রবার দুপুরে পাঠানপাড়া এলাকায় পদ্মা পাড়ের লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় নদীতে গোসল করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। তার পিতা গণপূর্ত অধিদফতর ভবন মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ ও পাঠানপাড়া এলাকায় বাসিন্দা। এ ব্যাপারে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, খবর পেয়ে ডুবুরি ইউনিট গিয়ে সুহাঈলকে উদ্ধার করে। তারা অচেতন অবস্থায় সুহাঈলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে ইসিজির জন্য ওয়ার্ডে পাঠান। সেখান থেকে জানানো হয় হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে। আব্দুর রউফ জানান, জুমার নামাজ পড়ার জন্য বেলা পৌনে ১১টার দিকে সুহাঈল পদ্মা নদীতে গোসল করতে যায়। নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে আর উঠে আসতে পারেনি। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দেন। তাদের গাড়ি বেলা ১১টায় বের হয়ে যায় সুহাঈলকে উদ্ধারের জন্য। পরে তাদের ডুবুরি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এবিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মুকুল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর