রেকর্ড ৩৫ দেশে গত বছর ইন্টারনেট ব্ল্যাকআউট


রেকর্ড ৩৫ দেশে গত বছর ইন্টারনেট ব্ল্যাকআউট
২০২২ সালে রাজনৈতিক অস্থিতিশীলতা, নির্বাচন, বিক্ষোভ, পরীক্ষা ও দ্বন্দ্বের মতো প্রেক্ষাপটে রেকর্ড সংখ্যক দেশে ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের ৩৫টি দেশে গত বছর ইন্টারনেট ব্ল্যাকআউট করা হয়েছে, যা ২০১৬ সালের পর সর্বাধিক। খবর- আল-জাজিরা। বিশ্বের অন্তত ৭০টি সংস্থা নিয়ে গড়ে ওঠা ডিজিটাল রাইটস গ্রুপ অ্যাক্সেস নাও পরিচালিত #কিপইটঅন ক্যাম্পেইন-এর তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে গত বছর ১৮৭ বার ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটে। সবচেয়ে বেশিবার ব্ল্যাকআউট হয়েছে ভারতে। দেশটিতে ২০২২ সালে কমপক্ষে ৮৪ বার এ ঘটনা ঘটে। এ নিয়ে টানা পাঁচবার দেশটি ইন্টারনেট ব্ল্যাকআউটে শীর্ষে রয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্যে রাশিয়ার সামরিক বাহিনী দেশটিতে ২২ বার ব্ল্যাকআউটের ঘটায়। এছাড়া ইরান দেশজুড়ে বিক্ষোভের সময় ১৮ বার এ ঘটনা ঘটে। ২০২০ সাল থেকে ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে এবং ২০২১ সাল থেকে মিয়ানমারে দীর্ঘতম ব্ল্যাকআউট রেকর্ড করা হয়েছিল। অ্যাক্সেস নাও-এর #কিপইটঅন ক্যাম্পেইন ম্যানেজার ফেলিসিয়া অ্যান্থনিও বলেন, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা তাদের নিপীড়নের এজেন্ডা পূরণে ইন্টারনেটকে ব্যাহত করেছে।

সর্বশেষ :

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস! ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ   ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের   ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ   বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’   আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার   কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?   ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?