রোজা কবে জানা যাবে বুধবার


রোজা কবে জানা যাবে বুধবার
পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে- তা জানা যাবে আগামীকাল বুধবার। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করতে হবে। আর পরদিন বৃহস্পতিবার থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। এদিকে আগামীকাল চাঁদ দেখা না গেলে চলতি শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী শুক্রবার থেকে রোজা রাখতে হবে। এর আগে আজ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন সারাদেশের সব মসজিদে একই পদ্ধতিতে তারাবির নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে। এ বিজ্ঞপ্তিতে প্রথম ছয় রোজায় প্রতিদিন দেড় পারা কোরান তেলওয়াত এবং পরবর্তী ২১ দিন এক পারা করে কোরান তেলওয়াতের আহ্বান জানানো হয়েছে। এতে পবিত্র শবে কদরের রাতে পবিত্র কোরান খতম সম্পন্ন হবে।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি