লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের নিজস্ব ভবন উদ্বোধন


লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের নিজস্ব ভবন উদ্বোধন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের নিজস্ব চ্যান্সেরি ভবন উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। পরে কনস্যুলেটের বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক ক্ষেত্রে উন্নয়নের চিত্র তুলে ধরেন। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে প্রবাসীদের আরও সম্পৃক্ত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখতে আহবান জানান মন্ত্রী। পরে পররাষ্ট্রমন্ত্রী কনস্যুলার কার্যক্রম ও কনস্যুলেট ভবন পরিদর্শন করেন। একই দিনে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। বর্তমান সরকার বিনিয়োগের যে পরিবেশ সৃষ্টি করেছে তার সুবিধা নিতে বাংলাদেশে আরও বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি