লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের


লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের
লেবাননে চলমান ইসরাইলি সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধ এবং ব্যাপক প্রাণহানির ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ট্রাম্প মন্তব্য করেছেন, এই যুদ্ধ ‘অনেক দীর্ঘ সময়’ ধরে চলছে এবং এতে ‘প্রচুর মানুষ নিহত হচ্ছে।’ সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ইসরাইলের নির্বিচার হামলার কৌশল নিয়ে প্রশ্ন তোলেন। আবাসিক ভবনে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনো একজনকে খোঁজার জন্য প্রতিবার একটি করে পুরো অ্যাপার্টমেন্ট ভবন গুঁড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ ওইসব ভবনে বহু মানুষ বসবাস করেন এবং তারা সবাই হিজবুল্লাহর সদস্য নন। বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে ইসরাইলকে আরও সতর্ক হওয়ার তাগিদ দেন তিনি। একই সাথে হেজবুল্লাহ দমনে ইসরাইলের পরিবর্তে সিরিয়াকে যুক্ত করার একটি নতুন কূটনৈতিক প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, হিজবুল্লাহ সংকট মোকাবিলায় তিনি ইসরাইলকে একটি বিশেষ পরামর্শ দিয়েছেন। ট্রাম্প বলেন, আমি ইসরাইলকে পরামর্শ দিয়েছি যেন তারা সিরিয়াকে হিজবুল্লাহর বিষয়টি দেখভাল করতে দেয়। সত্যি কথা বলতে, আমার মনে হয় সিরিয়া এই কাজটি আরও দক্ষতার সাথে করতে পারবে। ট্রাম্পের এই মন্তব্যকে মধ্যপ্রাচ্য নীতিতে এক বড় ধরণের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যা আগামী দিনে এই অঞ্চলের যুদ্ধ পরিস্থিতি ও কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে পারে। সূত্র: আল-জাজিরা।

সর্বশেষ :

ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন!   ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন! প্রিজন ব্রেক-কাশিমপুর: উচ্চ নিরাপত্তা ব্যূহ ভেদ করে রিম্পার পালিয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট   প্রিজন ব্রেক-কাশিমপুর: উচ্চ নিরাপত্তা ব্যূহ ভেদ করে রিম্পার পালিয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন ছাত্রদলের দুই নেতা, ‘কৌশল’ বলে স্বীকার করলেন   ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন ছাত্রদলের দুই নেতা, ‘কৌশল’ বলে স্বীকার করলেন চুক্তির চেয়েও ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি   চুক্তির চেয়েও ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি ‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল   ‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ   গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ ‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি   ‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি ‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব   ‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব