লেবাননে মোসাদ এজেন্ট আটক


লেবাননে মোসাদ এজেন্ট আটক
ইহুদিবাদী ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে লেবাননের নিরাপত্তা বাহিনী। ওই ব্যক্তি লেবাননের গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও তথ্য সংগ্রহ করে সেগুলো ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে দিয়ে তাদেরকে সহযোগিতা করে আসছিল। আরবি ভাষার পত্রিকা রাই আল-ইয়াউমের বরাত দিয়ে প্রেসটিভি জানায়, লেবাননের নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই ইসরাইলি গুপ্তচরকে আটক করে। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। পত্রিকাটি জানিয়েছে, লেবাননের নিরাপত্তা বাহিনী ওই ব্যক্তির গ্রামের বাড়িতে অভিযান চালালেও তাকে সেখান থেকে আটক করতে পারেনি। পরে তাকে রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে আটক করা হয়। তিন বছর আগে থেকে লেবাননে অর্থনৈতিক সংকট দেখা দেয়। এরপর থেকে এ পর্যন্ত ইসরাইলের সঙ্গে সহযোগিতা করার অভিযোগে লেবানন ১৮৫ ব্যক্তিকে আটক করেছে যাদের মধ্যে কেউ কেউ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হয়েছে।

সর্বশেষ :

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক   ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ   এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের   রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ   ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার   তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ   অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ   গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত   কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত