প্রকাশিতঃ ফেব্রুয়ারী ৫, ২০২৩

বিনোদন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

আরও খবর

শাকিব ও জোভানকে নিয়ে মুখ খুলবেন পূজা

শাকিব ও জোভানকে নিয়ে মুখ খুলবেন পূজা
শাকিব খান ইস্যুতে ব্যাপক আলোচনায় এসেছিলেন অভিনেত্রী পূজা চেরী। পরে ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গেও অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হলে নতুন করে আলোচনায় আসেন এই নায়িকা। তবে দুটো বিষয়েই নীরবতা পালন করেছিলেন তিনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে দুজনের বিষয়ে মুখ খুলেছেন পূজা। অনুষ্ঠানটি এরইমধ্যে রেকর্ড করা হয়ে গেছে, তবে সম্প্রচার করা হয়নি। ‘গ্ল্যামার’ নামে বিনোদন সংবাদ ভিত্তিক এ অনুষ্ঠানটি ৬ ফেব্রুয়ারি থেকে আরটিভিতে প্রচার হবে প্রতি সোমবার বিকাল ৫টায়। এ অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি পূজা চেরী। তিনি বলেন, প্রথম অতিথি হতে পেরে সত্যিই ভালো লাগছে। একটি অনুষ্ঠানের প্রথম অতিথি হওয়াটাও অনেক আনন্দের। অনুষ্ঠানটির প্রযোজক দীপু হাজরা জানান, প্রথম পর্বের অতিথির সঙ্গে আলাপে উঠে এসেছে সিনেমা নাকফুলের কাব্যর শুটিং স্মৃতি। পূজার সুখ-দুঃখ এবং গ্ল্যামারের গল্প। কীভাবে নিজেকে ফিট রেখেছেন সেই বিষয়েও আলোচনা করেন। সম্প্রতি থাইল্যান্ডে শুটিং করে আসা জোভানের সঙ্গে পূজার কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে বেশ নেতিবাচক আলোচনার জন্ম দেয়। দর্শকদের জন্য তার ব্যাখ্যাও দিয়েছেন পূজা চেরী। এছাড়া আলোচনার এক পর্যায়ে উঠে আসে শাকিব খানের সঙ্গে পূজার লং ড্রাইভে যাওয়া ও ডিনারের বিষয়। কেন আমেরিকা যাচ্ছেন সে বিষয়টিও জানিয়েছেন। অনুষ্ঠানটির রেকর্ডিং শেষে পূজা বলেন, আমার অত্যন্ত ভালো লাগছে, কারণ অনেকদিন পর মন খুলে আলোচনা করতে পেরেছি। কিছু বিষয়ে খোলাখুলি আলোচনা করতে পেরেছি । আশা করি, সে আলোচনা শুনে আমার ভক্তদের ভুল ধারণা কাটবে। যারা আমাকে পছন্দ করেন তারা হয় তো নানান বিষয়ে না জেনেই আমাকে ভুল বুঝতে পারেন। আশা করি, অনুষ্ঠান দেখলে তাদের এ ভুল ধারণা আর থাকবে না।

সর্বশেষ :

মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার   মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ   গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল   সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক   হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা   ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের   জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা   হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা   শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা