শার্শায় নিখোঁজের চার দিন পর ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে।


শার্শায় নিখোঁজের চার দিন পর  ভ্যান চালকের  লাশ উদ্ধার করা হয়েছে।
যশোরের শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের তালাবদ্ধ একটি পুরাতন বাড়ি থেকে মঙ্গলবার সকালে তার গলিত লাশ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। আব্দুল্লাহ (২৫) নামে ওই যুবক শার্শা উপজেলার সরদার বারিপোতা গ্রামের ইউনুস আলি মোড়লের ছেলে। নিহতের বাবা ইউনুস আলি মোড়ল বলেন, শুক্রবার রাত ১০টার দিকে নাভারন বাজারে তার সাথে আমার শেষ দেখা হয়।প্রতিদিন রাতে আব্দুল্লাহ তার ভ্যান নিয়ে বাড়ি ফেরে কিন্তু রাত গভীর হলেও না ফেরায় আমরা চিন্তিত হয়ে পড়ি। ছেলেকে অনেক খুঁজেও তাকে না পেয়ে পরের দিন শনিবার শার্শা থানায় একটি জিডি করেন ইউনুস আলি মোড়ল। এর তিন দিন পর তার লাশ উদ্ধার করল পুলিশ। আব্দুল্লার ভাই নাজমুল হোসেন বলেন, আমার ভায়ের খুনিদের বিচার চাই।অভাবের সংসার।এখন তার স্ত্রী ও দু\'টি সন্তানের ভরনপোষণ দায়িত্ব কে নেবে? শার্শা থানার ওসি আব্দুল আলিম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়।তাকে জবাহ্ করে একটি বাক্সের মধ্যে ভরে ওই বাড়িতে রেখে দেয় খুনিরা। ‘ব্যাটারির ভ্যান ছিনতাইয়ের জন্যই’ তাকে হত্যা করা হতে পারে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।খুনিদের আটকের অভিযান চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ :

মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস বোমাসদৃশ বস্তু উদ্ধার।   মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস বোমাসদৃশ বস্তু উদ্ধার। জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস   জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা   ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা   সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের   বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী!   রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ   কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা   সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা