শিক্ষাপ্রতিষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না আজ


শিক্ষাপ্রতিষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না আজ
আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে শনিবার (২৫ মার্চ) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সব স্কুল-কলেজে দিবসটি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কোনোক্রমেই আলোকসজ্জা করা যাবে না। জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যা দিবস পালনের কর্মসূচিগুলোর মধ্যে আছে, ২১ মার্চ থেকে ২৫ মার্চের মধ্যে সুবিধাজনক সময়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি বা বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করতে হবে। কার্যক্রম শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রতিবেদন ইমেইল (25marchdshe@gmail.com) পাঠাতে হবে। আদেশে বলা হয়েছে, ২৫ মার্চ জাতীয় কর্মসূচির আলোকে সব স্কুল-কলেজ ও শিক্ষা অফিসগুলোতে এসব কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন করতে হবে। সব স্কুল-কলেজে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা এবং রমজান মাসের পবিত্রতা বজায় রেখে ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন করতে হবে।

সর্বশেষ :

ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন!   ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন! প্রিজন ব্রেক-কাশিমপুর: উচ্চ নিরাপত্তা ব্যূহ ভেদ করে রিম্পার পালিয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট   প্রিজন ব্রেক-কাশিমপুর: উচ্চ নিরাপত্তা ব্যূহ ভেদ করে রিম্পার পালিয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন ছাত্রদলের দুই নেতা, ‘কৌশল’ বলে স্বীকার করলেন   ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন ছাত্রদলের দুই নেতা, ‘কৌশল’ বলে স্বীকার করলেন চুক্তির চেয়েও ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি   চুক্তির চেয়েও ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি ‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল   ‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ   গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ ‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি   ‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি ‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব   ‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব