সাকিবদের আইপিএলে যাওয়া প্রসঙ্গে যা বললেন হাথুরু


সাকিবদের আইপিএলে যাওয়া প্রসঙ্গে যা বললেন হাথুরু
অনেক বছর পর এবার তিনজন বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পেয়েছেন আইপিএলে। দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে মুস্তাফিজুর রহমানকে। সাকিব আল হাসান ও লিটন কুমার দাসকে নিলাম থেকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু ভারত হওয়ায় গুরুত্বপূর্ণ এ তিন ক্রিকেটার আইপিএলের পুরো মৌসুম খেলতে পারলে জাতীয় দলের জন্যই ভালো হতো। এনওসি জটিলতায় সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এর মধ্যে সাকিব-লিটনকে শুরু থেকে আইপিএলে পাঠাবে না বিসিবি। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় শুরুর দিকে থাকবেন না তারা। মুস্তাফিজ যেহেতু টেস্টে নেই, তাই শুরুর দিকে থাকবেন কাটার মাস্টার। তবে আইপিএলের মাঝপথেই এপ্রিলে তিনজনই আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি সিরিজ থাকায় আইপিএল মিস করবেন। আইপিএলের নিলামের আগে বিসিবি থেকে বিসিসিআইকে পাঠানো ই-মেইলে জানানো হয়েছে, \'আইপিএলে আয়ারল্যান্ড সিরিজে নির্বাচিত খেলোয়াড়রা ৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত উন্মুক্ত থাকবে।\' ফলে সাকিব ও লিটন ২৪ দিনের জন্য এনওসি পেয়েছেন। মুস্তাফিজ পেয়েছেন ৮ দিন বেশি। এবার সাকিবদের আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। রোববার টি-টোয়েন্টি সিরিজের আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, \'আমি মনে করি বোর্ডের সিদ্ধান্ত হলো আগে নিজের দেশ, পরে অন্যকিছু। আর বোর্ড তাদের এনওসি দেওয়ার পাশাপাশি নিলামে তাদের নাম নিবন্ধন করার আগেই, তারা কত সময়ের জন্য খেলতে পারবেন সেই বিষয়ে জানিয়েছে।\' আইপিএলে অংশ নিয়ে কতটুকু উন্নতি হচ্ছে ক্রিকেটারদের, এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, \'\'আমার মনে হয়, আইপিএলে খেলে তারা যথেষ্ঠ দক্ষ হয়েছে। কারণ আইপিএল খুবই উঁচু মানের একটা টুর্নামেন্ট। তাও আমি বলব নিজের দেশের জন্য খেলাই সব ক্রিকেটারের প্রথম প্রাধান্য হওয়া উচিত। আর এই বিষয়ে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।\'

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি