সিরাজগঞ্জে ১৩৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক


সিরাজগঞ্জে ১৩৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
সিরাজগঞ্জর বনবাড়িয়ায় অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ ফারুক আহমেদ (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।, রোববার (১৯ মার্চ) ভোরে সদর উপজেলার বনবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক আসামী কুমিল্লা জেলার মুরাদনগর থানার পৈয়া পাথার এলাকার আবুল কালামের ছেলে।, দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: এরশাদুর রহমান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে গাঁজার একটি বড় চালান কুমিল্লা থেকে সিরাজগঞ্জের দিক আসছে। পরে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও ২৪ টি ড্রাম জব্দ করা হয়েছে।, তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক মাদক কারবারি দীর্ঘদিন যাবত আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি