প্রকাশিতঃ মার্চ ২২, ২০২৩

সুখবর দিলেন শাকিব-বুবলী


সুখবর দিলেন শাকিব-বুবলী
বহুদিন পর ভক্তদের সুখবর দিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও তার জীবনসঙ্গী শবনম বুবলী। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’। মঙ্গলবার বিকালে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া ও শাকিব খানের পেজ থেকে দেওয়া একটি পোস্টে জানানো হয়, ঈদ মাতাতে আসছে ‘লিডার’। লিডারের প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, ‘লিডার আমিই বাংলাদেশ’ দর্শকদের কাছে হবে পূর্ণাঙ্গ বিনোদন ও মানসম্পন্ন সিনেমা। সিনেমাটি ঈদে বাংলাদেশসহ আন্তর্জাতিক থিয়েটারে একযোগে শুভ মুক্তি পেতে যাচ্ছে। এর আগে গেল ২৬ ডিসেম্বর চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পায় সিনেমাটি। তপু খানের পরিচালনায় এতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন বুবলী। কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, এলআর সীমান্ত, সুব্রত।

সর্বশেষ :

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী   ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস   বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি   হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত   রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের   ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত   রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব   হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’   ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’