স্নাতকোত্তর সম্পন্ন করে যা বললেন মাহমুদুল্লাহ


স্নাতকোত্তর সম্পন্ন করে যা বললেন মাহমুদুল্লাহ
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে স্নাতকোত্তর (এমবিএ) সম্পন্ন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। নিজের ফেসবুক ওয়ালে এ খবর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের এই খেলোয়াড়। এর আগে একই বিশ্ববিদ্যালয় থেকে সাকিব আল হাসানের গ্র্যাজুয়েট হওয়ার খবর প্রায় সবারই জানা। গত ২০ মার্চ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ২১তম সমাবর্তনে অংশ নেন সাকিব আল হাসান। তবে ক্রিকেটের ব্যস্ততার কারণে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যেতে পারেননি মাহমুদুল্লাহ। মঙ্গলবার তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তার আশীর্বাদে এবং আমার সর্বাত্মক প্রচেষ্টায় সবসময় ক্লাসে অংশ নেয়ার চেষ্টা করেছি। নিয়মিত অ্যাসাইনমেন্ট করেছি এবং পরীক্ষার হলে বসেছি।’ ২০০৭ সালে বাংলাদেশের জার্সি গায়ে ক্রিকেটের যাত্রা শুরু হয় মাহমুদুল্লাহ রিয়াদের। পেশাদার ক্রিকেটার হিসেবে পড়াশোনা চালিয়ে যাওয়াটা কঠিন ছিল তার জন্য। মাহমুদুল্লাহ লিখেছেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে স্নাতকোত্তর সম্পন্ন করা কঠিন। তবে এআইইউবি থেকে আমি আমার পোস্ট গ্র্যাজুয়েশন (এমবিএ) শেষ করেছি। দুর্ভাগ্যবশত ক্রিকেট ম্যাচ থাকায় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে পারিনি। আমার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং এআইইউবিকে ধন্যবাদ।’ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তনে অংশ নিয়ে সাকিব আল হাসান বলেছিলেন, ‘আমার খেলোয়াড়ি জীবনের অনেক বছর হলো। আগে আম্মা যখন ফোন করতেন, জিজ্ঞেস করতেন যে পড়াশোনার কী অবস্থা। আজকে আমি খুবই আনন্দিত এবং গর্বিত এই কারণে যে, অবশেষে আমার একটি স্বপ্ন পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশি অর্জন করেছি, তবে এটা সবসময়ের স্বপ্ন ছিল।’

সর্বশেষ :

ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ   ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা   ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল   সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো   যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ   নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না   ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই   প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩   পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩