হজ প্যাকেজের খরচ কমানো সম্ভব নয়: ধর্ম প্রতিমন্ত্রী


হজ প্যাকেজের খরচ কমানো সম্ভব নয়: ধর্ম প্রতিমন্ত্রী
হজ প্যাকেজের খরচ কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এ ছাড়া কোটা পূরণ না হলেও হজ নিবন্ধনের সময় আর বাড়বে না বলেও জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে সচিবালয়ে এ কথা জানান প্রতিমন্ত্রী। হজ প্যাকেজের খরচ বাড়ানোর কারণে এবার হজ নিবন্ধনের নির্ধারিত কোটা পূরণ হয়নি। এ নিয়ে দফায় দফায় সময় বাড়িয়েও কাজ হয়নি। এখনো সাড়ে তিন হাজার কোটা বাকি রয়েছে। তবে কোটা পূরণ না হলেও নিবন্ধনের সময় আর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জানান ফরিদুর হক খান। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজ প্যাকেজের খরচ কমানো সম্ভব নয়। কারণ সৌদি সরকার খরচ বাড়িয়েছে। বাড়িভাড়া, ডলারের বাড়তি দাম সব মিলিয়ে হজের খরচ বেড়েছে। শুধু বাংলাদেশ নয়, এ বছর অন্যান্য দেশও কোটা ফেরত দেবে বলে ধারণা করছেন তিনি। আগামী ২১ মে হজের প্রথম ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে বলে জানান ফরিদুল হক খান। সাংবাদিকদের উদ্দেশে ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ২-৩ হাজার কোনো বিষয় না। আপনারা প্রমাণ পাবেন। হজ শেষ হোক। সারা বিশ্বের কী অবস্থা হয়, আর আমাদের কী অবস্থা, তখন বুঝতে পারবেন। তখন বলবেন যে, বাংলাদেশ কী করেছে। আমাদের যত হজযাত্রী যাচ্ছে, পার্সেন্টেজ অনুসারে আমরা বিশ্বের মধ্যে সর্বোচ্চ থাকব ইনশাল্লাহ, বলেন প্রতিমন্ত্রী।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি