প্রকাশিতঃ জানুয়ারী ৮, ২০২৬

বিনোদন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

আরও খবর

হরর সিনেমায় জ্যাজি বিটজ

হরর সিনেমায় জ্যাজি বিটজ
হলিউডের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স প্রকাশ করল তাদের আসন্ন অ্যাকশন-হরর-কমেডি সিনেমা ‘দে উইল কিল ইউ’-এর ফার্স্ট লুক ট্রেলার। যেখানে মুক্তির আগেই ভয়, কৌতূহল আর উত্তেজনায় দর্শকদের মধ্যে ঝড় তুলেছে ট্রেলারটি। আর এই হরর কমেডি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডেডপুল খ্যাত মার্কিন অভিনেত্রী জ্যাজি বিটজ। নিউইয়র্ক সিটির এক সুউচ্চ ভবনে জমে ওঠা ভয়াবহ এক রাতের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে জ্যাজি বিটজের পাশাপাশি অভিনয় করেছেন মাইহা’লা, প্যাটারসন জোসেফ, টম ফেলটনসহ আরও অনেকে। যাদের উপস্থিতি ছবির আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। গল্পের কেন্দ্রে রয়েছে এক গৃহপরিচারিকা, যিনি কাজ করতে গিয়ে আবিষ্কার করেন ভবনটির ভয়ংকর এক অন্ধকার রহস্য। ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে একটি শয়তানি কাল্টের অস্তিত্ব, যা ভবনটিকে পরিণত করেছে মৃত্যুর ফাঁদে। ছবিটি পরিচালনা করেছেন কিরিল সোকোলভ। সিনেমা নিয়ে পরিচালক মার্কিন এক গণমাধ্যমকে জানান, এটি হবে রক্তাক্ত ও ভয়ংকর সব দৃশ্যে ভরপুর এক চলচ্চিত্র, যেখানে এক তরুণীকে পুরো একটি রাত টিকে থাকার লড়াই করতে হবে, না হলে তাকেই হতে হবে কাল্টের পরবর্তী বলি। আগামী ২৭ মার্চ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দে উইল কিল ইউ’ সিনেমাটি। আতঙ্ক, অ্যাকশন আর ডার্ক হিউমারের দারুণ এক মিশ্রণে তৈরি এ ছবিতে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক রোমাঞ্চকর বড় পর্দার অভিজ্ঞতা।