হাজারো কারাবন্দিকে ক্ষমার ঘোষণা খামেনির


হাজারো কারাবন্দিকে ক্ষমার ঘোষণা খামেনির
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির হাজারো কারাবন্দিকে ক্ষমা করেছেন। রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বন্দীদের শর্ত-সাপেক্ষে খামেনির ক্ষমা ঘোষণার এই তথ্য জানানো হয়েছে।এসব বন্দীদের মধ্যে ইরানের সাম্প্রতিক বিক্ষোভে অংশ নিয়ে গ্রেফতার হওয়া অনেকেও রয়েছেন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে আয়াতুল্লাহ আলী খামেনি বন্দীদের এই ক্ষমা ঘোষণা করেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, বিচার বিভাগের প্রধানের কাছ থেকে একটি চিঠি পাওয়ার পর আয়াতুল্লাহ আলি খামেনি সর্বশেষ এই ক্ষমার সিদ্ধান্ত নেন। ওই চিঠিতে বলা হয়, যাদের গ্রেফতার করা হয়েছে তারা অনেকেই বয়সে তরুণ এবং বিদেশি প্রভাব ও প্রচারের দ্বারা প্ররোচিত হয়ে বিপথগামী হয়েছিলেন। তাদের অনেকে এখন অনুতপ্ত হয়েছেন এবং ক্ষমা ভিক্ষা করছেন বলে ওই চিঠিতে দাবি করা হয়। তাবে যাদের বিরুদ্ধে বিদেশি সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তি, নরহত্যা বা রাষ্ট্রের সম্পদ বিনষ্ট করার মত গুরুতর অভিযোগ রয়েছে তাদের ক্ষমা করা হবে না। দ্বৈত নাগরিক যারা বর্তমানে ইরানের কারাগারে আছেন তাদের বেলাও এই ক্ষমা কার্যকর হবে না। বিবিসি জানায়, আয়াতুল্লাহ খামেনির ক্ষমা পেতে হলে কী করতে হবে তার ব্যাখ্যা করেছেন বিচার বিভাগের উপ প্রধান সাদেক রহিমি। তিনি বলেন, যারা ক্ষমা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন তাদের অবশ্যই লিখিত আকারে অঙ্গীকার করতে হবে যে, তারা যা করেছেন তার জন্য তারা অনুতপ্ত। নতুবা তারা মুক্তি পাবেন না।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি