হামজা-শমিতকে ছাড়া নেপালে আটকা বাংলাদেশ


হামজা-শমিতকে ছাড়া নেপালে আটকা বাংলাদেশ
প্রীতি ফুটবল ম্যাচে নেপালের বিপক্ষে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোল শূন্য সমতায় শেষ করেছে বাংলাদেশ ফুটবল দল। শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের চাপে রেখেও জয়ের দেখা পায়নি হাভিয়ের ক্যাবরেরার দল। নিতে পারেনি তিন বছর আগের হারের শোধ। আক্রমণে উঠে লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়া। ঠিক মতো পাস দিতে না পারা। বক্সে ভালো বল পেলেও ফিনিশিং টানতে না পারা সাম্প্রতিক বাংলাদেশের ফুটবলে নিয়মিত চিত্র। হামজা চৌধুরী ও শমিত সোম বাংলাদেশ ফুটবলে যোগ দেওয়ায় এই আক্ষেপ আরও বেড়েছে। হামজা-শমিতে মিডফিল্ডে পূর্বের তুলনায় বাংলাদেশের নিয়ন্ত্রণ বেড়েছে। ফরোয়ার্ডে বেড়েছে বলের সাপ্লাই। সঙ্গে বেড়েছে সুযোগ মিসের আক্ষেপ। দুই ম্যাচ সিরিজের প্রথম প্রীতি ম্যাচে তারা না থাকায় মিডফিল্ডের ওই নিয়ন্ত্রণ কিছুটা হারায় বাংলাদেশ। যে কারণে পরিসংখ্যান বলছে, নেপাল ও বাংলাদেশের বলের দখল ছিল সমান ৫০ শতাংশ। তবে গোলের সুযোগ তৈরিতে এগিয়ে ছিল বাংলাদেশ। চারটি সুযোগ তৈরি করেছিলেন রাকিবুলরা। যার দুটি ভালো ফিনিশ করার মতো ছিল। কিন্তু গোলের লক্ষ্যে দুই শট নিয়ে বাংলাদেশ উল্লাসের উপলক্ষ্য পায়নি একবারও। অন্যদিকে নেপালের তোলা দুটি আক্রমণও ছিল গোল মুখে। নেপালকে একটি কর্ণার কিক নেওয়ার সুযোগ দিয়ে বাংলাদেশ তিনটি কর্ণার পেলেও তা জালে যাওয়ার উপক্রম হয়নি। ম্যাচে নেপাল এগিয়ে ছিল কেবল এক জায়গাতে। বাংলাদেশের দুই হলুদ কার্ডের বিপরীতে তারা হলুদ কার্ড দেখেছে মাত্র একটি। আগামী ৯ সেপ্টেম্বর একই মাঠে নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবেন জামাল ভূইয়ারা।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর