হোটেলে হাতেনাতে ধরা পড়লেন অভিনেত্রী


হোটেলে হাতেনাতে ধরা পড়লেন অভিনেত্রী
হোটেলে অভিযান চালিয়ে এক ভোজপুরী অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে ভারতের মুম্বাইয়ের একটি হোটেলে আচমকা হানা দিয়ে সুমন কুমারী নামে ওই অভিনেত্রীকে গ্রেফতার করে পুলিশ। সুমন কুমারীর বিরুদ্ধে অভিযোগ, মডেলদের জোর করে দেহব্যবসায় নামাতেন তিনি। তাদেরকে দিয়ে হোটেলে মধুচক্রের আসর বসাতেন। খবর আনন্দবাজার পত্রিকা। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে মুম্বাইয়ের আরে কলোনি এলাকার নামি একটি হোটেলে মধুচক্রের খবর তারা গোপন সূত্রে জানতে পারেন। ওই হোটেলে পুলিশ এক তরুণীকে পাঠায়। নকল নাম নিয়ে ছদ্মবেশে তিনি হোটেলে যান। তার কথায় সায় দিয়ে ধরা পড়েন অভিনেত্রী সুমন কুমারী। অভিযোগ রয়েছে, ভোজপুরী এই অভিনেত্রী মধুচক্রের মূলহোতা। তিনি প্রত্যেক মডেলের জন্য ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা করে নিতেন। সুমন কুমারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মধুচক্রের সঙ্গে জড়িত অন্যদেরও খোঁজ করা হচ্ছে। পুলিশের দাবি, অভিনেত্রী সুমন মডেলদের জোগান দিতেন। যারা দেশের নানা প্রান্ত থেকে মুম্বাইয়ে গিয়ে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখেন, তাদের ফাঁদে ফেলে বেশ্যাবৃত্তিতে বাধ্য করেন এই অভিনেত্রী। তার বিরুদ্ধে আরও তথ্যপ্রমাণ সংগ্রহ করছে পুলিশ।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি