কালরাত্রি স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’ অনুষ্ঠিত


কালরাত্রি স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’ অনুষ্ঠিত
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে শহীদদের স্মরণে প্রতিবছরের মতো এবারও ‘লালযাত্রা’ কর্মসূচির আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন প্রাচ্যনাট। বিকেল সাড়ে ৪টায় স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি) থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ফুলার রোডের স্মৃতি চিরন্তন পর্যন্ত অগ্রসর হয়। লাল পোশাকে সজ্জিত নাট্যকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ প্রতিবাদী পথযাত্রা নগরজুড়ে সৃষ্টি করে এক ভিন্ন আবহ। আয়োজকরা জানান, ২৫ মার্চের গণহত্যার শিকার শহীদদের স্মরণ এবং বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানাতেই এ ‘লালযাত্রা’র আয়োজন। শহীদদের রক্ত ও আত্মত্যাগের প্রতীক হিসেবে ব্যবহৃত লাল রং এখানে শোক ও প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। ২০১১ সাল থেকে নিয়মিতভাবে এ আয়োজন করে আসছে প্রাচ্যনাট। প্রতি বছর কালরাত্রির প্রাক্কালে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস, গণহত্যার ভয়াবহতা এবং ন্যায়বিচারের দাবি তুলে ধরা হয়।

সর্বশেষ :

সরাইলে “পজিটিভ সরাইল” এর অফিস উদ্বোধন ও বৈশাখী ভোজন অনুষ্ঠিত   সরাইলে “পজিটিভ সরাইল” এর অফিস উদ্বোধন ও বৈশাখী ভোজন অনুষ্ঠিত সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।   সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। আত্রাইয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন শুভ উদ্বোধন   আত্রাইয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন শুভ উদ্বোধন বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ