১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে কিশোরীকে জীবিত উদ্ধার


১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে কিশোরীকে জীবিত উদ্ধার
ভূমিকম্পের ১০ দিন পর তুরস্কের কাহরামানমারাসে ১৭ বছর বয়সের এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ধ্বংসস্তূপের নিচ থেকে কিশোরী আলেয়েনা ওলমেজকে উদ্ধার করা হয়। তুরস্কের সংবাদ সম্প্রচারমাধ্যম টিআরটি হারবারের ফুটেজে দেখা গেছে তাকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে। এর আগে ভূমিকম্পের দশম দিনে তুরস্কের আন্তাকিয়া থেকে মা ও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা প্রায় ২২৮ ঘণ্টা ধ্বংসস্তূপে আটকা ছিলেন। আনাদোলু নিউজ এজেন্সি সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ওই নারীর নাম ইলা ও তার দুই সন্তান মেইসাম ও আলী। তাদের বিধ্বস্ত অ্যাপার্টমেন্টের ব্লক থেকে উদ্ধার করা হয়। ভূমিকম্পের আঘাতে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছে ৩৬ হাজারের বেশি মানুষ। সিরিয়ায় ৫ হাজার ৮০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর