১০ মণ ওজনের শাপলাপাতা মাছ, ১ লাখ ৩১ হাজারে বিক্রি


১০ মণ ওজনের শাপলাপাতা মাছ, ১ লাখ ৩১ হাজারে বিক্রি
নোয়াখালী হাতিয়ায় বেহুন্দি জালে ধরা পড়েছে ১০ মণ ওজনের শাপলাপাতা মাছ। মাছটি ১ লাখ ৩১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে মাছটি স্থানীয় বুড়িরচর ইউনিয়নের দানারদোল মাছ বাজারে নিলামে বিক্রি করা হয়। এর আগে বুধবার (১০ ডিসেম্বর) রাতে হাতিয়ার মেঘনার মোহনায় সাগরে গ্যাস কূপের কাছে মাছটি ধরা পড়ে। জানা গেছে, প্রতিদিনের ন্যায় কামাল মাঝি গত সাত দিন আগে তার বেহুন্দি নৌকা নিয়ে জাল বসানোর উদ্দেশ্যে সাগরে যায়। বুধবার রাত শেষে ভোরে তারা জালের মাছ তুলতে গিয়ে অনেক ভারী মনে হয়। তাদের বোটের ১৫ জন মিলে মাছসহ জালটি তুলতে পারেনি। পরে পাশের অন্য একটি বোটের লোকজনসহ জালটি তুলতে সক্ষম হয়। বিশাল আকৃতির শাপলাপাতা মাছসহ তারা দানারদোল মাছ ঘাটে নিয়ে আসে। ঘাটে মাছ নিলামে এক লাখ ৩১ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী খবির উদ্দিন ব্যাপারী। কামাল মাঝি জানান, অনেক দিন ধরে ধারদেনা করে টিকে আছি। এত বড় মাছ পাওয়াতে আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি। এ মাছ বিক্রি করে সকল মাঝি মাল্লারা প্রত্যেকে পাঁচ হাজার টাকা করে পেয়েছে। তবে ভালো ব্যাপারী না থাকায় তুলনামূলক দাম কম হয়েছে। খবির উদ্দিন ব্যাপারী বলেন, শাপলাপাতা মাছটির মোকামে চাহিদা থাকায় আমরা এর চেয়ে বেশি দাম পাবার আশায় কিনেছি। হয়তো আমাদের ২০ হাজার টাকা লাভ হতে পারে। হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা (অতি. দা.) মো. ফয়জুর রহমান বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি। এ মাছ বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী ধরা বিক্রি ও খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ এটি বিপন্ন প্রজাতি এবং সামুদ্রিক জীববৈচিত্রের জন্য গুরুত্বপূর্ণ।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি