১৭তম বেসিস সফটএক্সপো ২০২৩-এ অংশ নিলো বিক্রয়


১৭তম বেসিস সফটএক্সপো ২০২৩-এ অংশ নিলো বিক্রয়
বৃহত্তম আঞ্চলিক প্রযুক্তিগত প্রদর্শনী, বেসিস সফটএক্সপো ২০২৩-এ প্রথমবারের মতো অংশগ্রহণ করছে বিক্রয়। এটি বাংলাদেশে প্রযুক্তির উদ্ভাবনী সৃষ্টি ও সমাধানের সবচেয়ে বড় বার্ষিক প্রদর্শনী, যেখানে দেশের বিভিন্ন সফটওয়্যার, আইটি ও আইটিইএস প্রতিষ্ঠানের অগ্রগতি প্রদর্শনী করা হয়। ১৭তম বেসিস সফটএক্সপো’র থিম ‘ওয়েলকাম টু স্মার্টভার্স’, যা জাতীয় ও আন্তর্জাতিক প্রযুক্তিভিত্তিক সম্পর্কের উপর ফোকাস করবে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ইভেন্টটি চলবে রোববার পর্যন্ত। এই আসরে অংশ নিয়ে ক্রয়-বিক্রয় সার্ভিসের মাধ্যমে ডিজিটাল ক্লাসিফাইড প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের তুলে ধরবে বিক্রয়। দর্শনার্থীরা তাদের বেসিস সফটএক্সপো এক্সিবিটর প্রোফাইল-এর মাধ্যমে বিক্রয়-এ উপলব্ধ ডিজিটাল লিস্টিং সার্ভিস ও মেম্বারশিপ সম্পর্কে জেনে নিতে পারবেন। এর সাথে ১ নং হল, ওপেন প্যাভিলিয়ন ১৪-তে অবস্থিত স্টলে বিক্রয়-এর বিভিন্ন সার্ভিসগুলো তুলে ধরা হবে। দর্শনার্থীরা স্টল পরিদর্শন করে মোবাইল, হোম ও ইলেক্ট্রনিক্স, সার্ভিসিং, ফ্যাশন, স্পোর্টস, ব্যবসা ও শিল্পকারখানা, পোষা-প্রাণীসহ অন্যান্য বিক্রয় মেম্বারশিপ সার্ভিস সম্পর্কে ধারণা নিতে পারবেন। এবছর অংশগ্রহণকারীদের মধ্যে দেশি-বিদেশি ২০৪টি আইটি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত আছে। এছাড়া, দেশি-বিদেশি দুই শতাধিক আইটি পেশাজীবী এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টরা এই ইভেন্টে অংশগ্রহণ করবেন। সেমিনার, সম্মেলন, একটি ফাইভ-জি এক্সপিরিয়েন্স এরিয়া, ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এবং লাইভ কনসার্টের আয়োজনও থাকছে প্রদর্শনীতে। এ প্রসঙ্গে বিক্রয়-এর সিইও ঈশিতা শারমিন বলেন, “বেসিস সফটএক্সপোতে বিশ্বব্যাপি অসংখ্য প্রযুক্তিবিদদের সমাগম হয়। এমন একটি ডিজিটাল ট্রান্সফর্মেশন ও ইনোভেটিভ ইভেন্টে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। এই ইভেন্টের মাধ্যমে বিক্রয়-এর সার্ভিস সম্পর্কে গ্রাহকদের সচেতন ও আকৃষ্ট করতে পারবো বলে আমরা আশাবাদী। সকলকে হল নং ১, প্যাভিলিয়ন ১৪-তে আসার আমন্ত্রণ জানাচ্ছি।” বিক্রয়-এর হেড অব মার্কেটিং আরিফিন হোসাইন বলেন, “এমন মর্যাদাপূর্ণ সফটওয়্যার ও আইটি এক্সিবিশনে অংশগ্রহণ করতে পেরে আমরা গর্বিত। এই অঞ্চলের সর্ববৃহৎ আইটি ও আইটিএস প্রতিষ্ঠানগুলো একত্রিত হয়ে প্রযুক্তিগত নতুন কিছু সকলের সামনে প্রদর্শন করবে বলে আশা করা যাচ্ছে। এই সেক্টরে বিক্রয়-এর অবদান এবং বিক্রয় যেসব পরিবর্তন এনেছে তা তুলে ধরতে পেরে আমরাও আনন্দিত। বেসিস সফটএক্সপো ২০২৩-এর মাধ্যমে নতুন গ্রাহকদের সাথে বিক্রয়-এর সংযোগ স্থাপন হবে বলে আমি আশাবাদী।”

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি