অটোরিকশার ধাক্কায় সংসদ সদস্য কামরুল আরেফিন আহত


অটোরিকশার ধাক্কায় সংসদ সদস্য কামরুল আরেফিন আহত
কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামরুল আরেফিন সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তখন তিনি হেঁটে বাসায় ফিরছিলেন। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, সংসদ ভবনের বকুলতলা গেটের সামনে রাস্তা পার হচ্ছিলেন কামরুল আরেফিন। তখন অটোরিকশার ধাক্কায় ছিটকে পড়ে তার হাত, পাসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। তাকে উদ্ধার করে প্রথমে নেওয়া হয় সংসদের মেডিকেল সেন্টারে। সেখান থেকে মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত সংসদ সদস্যকে রাত পৌনে ১২টার দিকে হাসপাতালে আনা হয়। এখানে তার মাথার সিটিস্ক্যান, হাত-পায়ের এক্স-রে করানো হয়। তার ডান হাতের কনুইতে তিনটি সেলাই করতে হয়েছে। তবে সিটিস্ক্যান ও এক্স-রে রিপোর্ট ভালো ছিল। চিকিৎসা শেষে রাত সাড়ে ১২টার দিকে তিনি বাসায় ফিরে যান।

সর্বশেষ :

আত্রাইয়ের কৃতি সন্তান শহীদ ফাহমিন জাফর কে হারানোর দিন আজ   আত্রাইয়ের কৃতি সন্তান শহীদ ফাহমিন জাফর কে হারানোর দিন আজ কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার   কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায়   জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায় আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার   আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার   বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’   আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’ ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের   ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের পরীক্ষা কেন্দ্রে জুলাই তামাশা? ১৮ তারিখের প্রশ্নপত্র ২ দিন আগে হাতে, সংশোধনের পর এলো ২০২৫ সালের প্রশ্ন   পরীক্ষা কেন্দ্রে জুলাই তামাশা? ১৮ তারিখের প্রশ্নপত্র ২ দিন আগে হাতে, সংশোধনের পর এলো ২০২৫ সালের প্রশ্ন