অধিকার ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে হরিণাকুণ্ডুতে কন্যাশিশু দিবস পালিত


অধিকার ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে হরিণাকুণ্ডুতে কন্যাশিশু দিবস পালিত
\"শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়\" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাতে কন্যাশিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে,প্রথমে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালী শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হরিণাকুণ্ডু মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানার সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন, উপজেলা যুবদলের আহব্বায়ক আব্দুস সামাদ, এসময়ে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি কর্মকর্তা ওয়াশিকুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, থানা ওসি প্রতিনিধি, হরিণাকুণ্ডু প্রেক্লাবের সেক্রেটারী নাজমুল হুদা রিপন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকেই। অধিকার ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে কন্যাশিশু দিবসের আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাষ্টার জানান, প্রতিটা সন্তানের দিকেই বিশেষ নজর রাখতে হবে। তবে একটি কন্যাসন্তান তার বেড়ে উঠা শিক্ষা, স্বাস্থ্য বা কোন সামাজিক বাঁধা যেন প্রতিবন্ধকতার সৃষ্টি না করে সেদিকে খেয়াল রেখে সবাইকে এগিয়ে আসতে বলেন ঐ শীর্ষ জনপ্রতিনিধি।

সর্বশেষ :

মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার   মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ   গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল   সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক   হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা   ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের   জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা   হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা   শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা