আছিয়ার পরিবারের পাশে জেলা প্রশাসন।


আছিয়ার পরিবারের পাশে জেলা প্রশাসন।
মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সেই শিশুর পরিবারকে আর্থিক সহায়তার চেক ও ঈদ উপহার দিলেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। ২১ মার্চ শুক্রবার শিশুটির গ্রামে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং ঈদ উপহার সামগ্রী, চাল ও আর্থিক সহযোগিতার চেক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদের, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী সন দায়িত্বশীল কর্মকর্তারা। জেলা প্রশাসক অহিদুল ইসলাম বলেন, পরিবারটির জন্যে ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর ত্থেকে বরাদ্দকৃত ২৫ হাজার টাকার চেক, চাউল ও ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। পরিবারটি যেন স্বচ্ছলভাবে চলতে পারে সে বিষয়েও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছেশিশুটির মানসিক প্রতিবন্ধী বাবাকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হবে। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে লালসার শিকার শিশুটির মৃত্যুর ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীর বিচার প্রকৃয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত জেলা প্রশাসন এই পরিবারটির পাশে থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

সর্বশেষ :

দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম?   দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল   রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ   শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি   কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে   এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা   পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা কওমি মাদ্রাসার শিক্ষার্থী বলৎকার   কওমি মাদ্রাসার শিক্ষার্থী বলৎকার ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ   ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ