আতশবাজিতে রোগ সারে বলে দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেত্রীর


আতশবাজিতে রোগ সারে বলে দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেত্রীর
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও এর পার্শ্ববর্তী এলাকা গতকাল রোববার কালীপূজার রাতে আতশবাজির ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আদালতের নিষেধাজ্ঞা ও সরকারি বিধিনিষেধ থাকা সত্ত্বেও আতশবাজি পোড়ানো বন্ধ করা সম্ভব হয়নি, যার ফলে বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে নেমে যায়। গত বৃহস্পতিবার কলকাতার বায়ুমান সূচক (একিউআই) ৭০ থেকে ৮০-এর ঘরে থাকলেও, রোববার সন্ধ্যায় তা ২০০ এবং রাত একটার দিকে প্রায় ৫০০ ছুঁয়ে ফেলে। বিজ্ঞাপন শহরের বিভিন্ন এলাকায় দূষণের মাত্রা ছিল অত্যন্ত উদ্বেগজনক। রাত দুইটার দিকে মধ্য কলকাতার কাঁকুড়গাছি এলাকায় একিউআই ছিল ৬১০, মানিকতলায় ৫৩৮ এবং বেনিয়াপুকুরে ৫২৮। এছাড়াও বিধাননগর, ফোর্ট উইলিয়াম, পার্ক স্ট্রিট ও ময়দান এলাকাতেও পিএম ২.৫ ও পিএম ১০ কণার উপস্থিতি নির্ধারিত মাত্রা ছাড়িয়ে যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবেশবান্ধব সবুজ বাজি ব্যবহারের আহ্বান জানালেও তা কার্যকর হয়নি। এ পরিস্থিতির মধ্যে টালিগঞ্জের বিজেপি বিধায়ক ও বাংলা সিনেমার সাবেক অভিনেত্রী পাপিয়া অধিকারী এক অনুষ্ঠানে দাবি করেন, আতশবাজি পোড়ালে বিভিন্ন রোগ নিরাময় হয়। তার এই দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে জানা গেছে। অন্যদিকে, রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পল দূষণ নিয়ন্ত্রণে রাস্তায় গোলাপের সুগন্ধযুক্ত পানি ছিটানোর প্রস্তাব দিয়েছেন। নিজের ফেসবুক পোস্টে তিনি লন্ডন সফরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে জানান, বিশেষ উৎসবে এমন উদ্যোগ নিলে বাতাস সুবাসিত ও মনোরম হবে। পরিবেশবিদেরা মন্ত্রীর এই প্রস্তাবকে ‘প্রসাধনমূলক’ বা আইওয়াশ হিসেবে অভিহিত করে সমালোচনা করেছেন। তাদের মতে, গোলাপপানির সুগন্ধ বাতাসে দুই মিনিটের বেশি স্থায়ী হয় না এবং এটি দূষণ কমানোর কোনো উপায় নয়। বিশেষজ্ঞদের ভাষ্যমতে, কলকাতার বায়ুদূষণ কমাতে পুরোনো ডিজেল ও পেট্রলচালিত গাড়ি নিয়ন্ত্রণ, রাস্তার ধুলা কমানো এবং খাবারের দোকানে কয়লার চুলার ব্যবহার বন্ধ করার মতো দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সর্বশেষ :

মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার   মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ   গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল   সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক   হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা   ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের   জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা   হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা   শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা