আত্রাইয়ে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত


আত্রাইয়ে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর আত্রাইয়ে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নওগাঁর আত্রাই উপজেলার ৩নং আহসানগঞ্জ ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১০ জানুয়ারি) বিকালে উপজেলার সিংসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশের আয়োজন করা হয়। ৩নং আহসানগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো.একরাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.মিন্টু খামারুর সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষক সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি নওগাঁ -৬ আসনে জনপ্রিয় জননেতা শেখ মো.রেজাউল ইসলাম রেজু, জেলা কৃষক দলের আহ্বায়ক মো.মমিনূল ইসলাম চঞ্চল, সদস্য সচিব এটিএম ফিরোজ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক,কামরুল হাসান সাগর,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আব্দুল জলিল চকলেট,উপজেলা ছাত্র দলের সিনিয়র আহ্বায়ক খোরশেদ আলম,বিএনপি নেতা আব্দুস সালাম। সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি মো.আশরাফুল ইসলাম, সদস্য সচিব আয়ূব আলী,আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.সাহাদৎ হোসেন রকেট,ইউনিয়ন কৃষক দলের দপ্তর সম্পাদক, মো.ওমর ফারুক, আহসানগঞ্জ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মো.অন্তর ইসলাম প্রমূখ । সমাবেশ বক্তারা বলেন-সুবিধাবঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারা রোপণের রাইস ট্রান্সপ্লান্টার, কম্বাইন্ড হারভেস্টার, বালাইনাশক, সার ইত্যাদি কৃষকদের দেওয়া হলেও আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া কেউ পায়নি বলে বিস্তর অভিযোগ করেন। কোটি কোটি টাকা আত্মসাতের মাধ্যমে কৃষি খাতকে ধ্বংস করা হয়েছে বলে উল্লেখ করেন ।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি