প্রকাশিতঃ অক্টোবর ১২, ২০২৬

আত্রাইয়ে ছিনতাই চেষ্টা মামলায় গ্রেফতার ২


আত্রাইয়ে ছিনতাই চেষ্টা মামলায় গ্রেফতার ২
নওগাঁর আত্রাইয়ে এক ব্যবসায়ীকে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশের অভিযানে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুজনকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম জানান, উপজেলার বিপ্রোবোয়ালিয়া গ্রামের জসিম উদ্দীনের ছেলে আব্দুর রকিব প্রামাণিক (৪৫) বিপ্রোবোয়ালিয়া বাজারে মুদি ও ফ্লেক্সিলোডের ব্যবসা করেন। গত ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ব্যবসার কাজ শেষে তিনি বাড়ি ফিরছিলেন। পথে পবনডাঙ্গা এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাঁর পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তাঁরা দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় রকিব প্রামাণিক বাদী হয়ে রোববার আত্রাই থানায় মামলা করেন। পরে ওই দিনই স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিপ্রোবোয়ালিয়া গ্রামের গণেশ চন্দ্রের ছেলে সুশান্ত কুমার (২৫) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ ছাড়া রোববার রাতে আত্রাই থানা-পুলিশ অভিযান চালিয়ে একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে রুহুল আমিন (২১) নামের আরেকজনকে গ্রেফতার করে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, গ্রেফতার দুজনকে গতকাল সোমবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ :

কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ   কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর   ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার   ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন   গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী   যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত   ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা   নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন?   কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন?