আত্রাইয়ে নব-নির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময়
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ
নওগাঁর আত্রাই উপজেলায় নওগাঁ-৬ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের সাথে উপজেলা পর্যায়ের দপ্তরগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ফেব্রুয়ারি) বেলা১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মো.আলাউল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ- ৬(আত্রাই-রাণীনগর)আসেন নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, থানা অফিসার ইনচার্জ মো.আব্দুল করিম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.মাকসুদুর রহমান,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু আনাছ,সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা,হিসাব রক্ষণ কর্মকর্তা মো.ওবাইদুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মামুন,যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম,খাদ্য কর্মকর্তা শামসুন্নাহার,পরিসংখ্যান কর্মকর্তা মো.সাইফুল ইসলাম,বন কর্মকর্তা মো.আব্দুল খালেক,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি এম কামরুজ্জামান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো.জগলুল,প্রশাসনিক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
মতবিনিময় সভার শুরুতেই পরিচয় পর্ব শেষে উপজেলা দপ্তর প্রধাগণ কর্মরত দপ্তরের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার কৃষিখাতে এ অঞ্চলের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন,আত্রাই উপজেলাটি নদী ও বিলবেষ্টিত হলেও এ অঞ্চলের মাটি কৃষিচাষের জন্য উর্বর ভূমি,পর্যাপ্ত সেচ ব্যবস্থা থাকার পরেও বিদ্যুৎ সংকটে ফসল চাষে একটু বিঘ্নি হয়।সকল বিষয়ে মাননীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।
কর্মকর্তা পিএম কামরুজ্জামান বলেন, আত্রাই উপজেলাটি আত্রাই নদী বেষ্টিত ঐতিহ্য আর ইতিহাসে ভরা। এই উপজেলার সাথে
প্রায় সারা দেশের রেলপথ বিদ্যমান।কিন্তু ঐতিহ্যবাহি অঞ্চল হওয়ার পরেও উক্ত উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের উপর দিয়ে অনেক ট্রেন চলাচল করে।তিন থানার মধ্যস্থল হওয়ায় অনেক যাত্রী প্রতিদিন ঢাকা গমন করেন তবে ঢাকাগামী ৯টি ট্রেন থাকলেও আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাত্র দুটি ঢাকার ট্রেন দাঁড়ায়।অসন সংখ্যা ও সীমিত জনস্বার্থে ঢাকাগামী ট্রেন দাঁড়ানো ও রেলওয়ে স্টেশন সংস্কার করার জন্য নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য যেন এই বিষয় গুলো হস্তক্ষেপ করেন।
এছাড়াও অন্যান্য দপ্তর প্রধানগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সমস্যাগুলো নিরসনে মাননীয় সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সবশেষে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম সকল দপ্তর প্রধানদের আনীত সমস্যাগুলো সমাধানের জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন এবং একটি আধুনিক আত্রাই উপজেলা গড়ায় ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন।
