আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু


আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে নুর মোহাম্মদ নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) উপজেলার ভোঁ- পাড়া ইউনিয়নের ভরমাধাইমুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ মহাদীঘি ভরমাধাইমুড়ি এলাকার মো.ইসলাম এর ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার সকালের পরে শিশু নুর মোহাম্মদ বাড়ীর বাহিরে গিয়েছিল। সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নুর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরের পানিতে পাড়ে তার মৃত্যু হয়।