হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ


হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ
বিশ্বের সর্বোচ্চ প্রকৌশল ও কারিগরি মান বজায় রেখে পবিত্র কাবা শরিফ এবং হিজরে ইসমাইল-এর নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববি বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। পুরো কার্যক্রমটি অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হয়, যাতে ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের ইবাদত-বন্দেগিতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের রক্ষণাবেক্ষণ কার্যক্রমে প্রায় ৪ হাজার ৭০০ শ্রম-ঘণ্টা ব্যয় হয়েছে। পুরো প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে ৩১টি প্রধান প্যাকেজ এবং ৩০৫টি পৃথক ধাপে। এই কাজের আওতায় কাবার অভ্যন্তরীণ অংশ, ছাদ এবং চারপাশের গুরুত্বপূর্ণ কাঠামোগত দিকগুলো অন্তর্ভুক্ত ছিল। একই সঙ্গে প্রতিটি অংশের সূক্ষ্ম পরিদর্শন ও কারিগরি পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে। কাজের বিস্তারিত বিবরণে জানা যায়, কাবা শরীফের চারপাশে ৩০ মিটারের বেশি এক্সপানশন জয়েন্ট বা সিলিকন প্রতিস্থাপন করা হয়েছে। এছাড়া, কাবার মেঝেতে ব্যবহৃত মার্বেল পাথরের ৫০ মিটারেরও বেশি অংশে নতুন করে গ্রাউটিং বা প্রলেপ দেওয়া হয়েছে। পাশাপাশি চারপাশের মার্বেল পাথরগুলোকে সবদিক থেকে ঘষামাজা করে নতুনের মতো উজ্জ্বল ও আকর্ষণীয় করে তোলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই বৃহৎ প্রকল্প বাস্তবায়নে অত্যাধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানসম্পন্ন উপকরণ ব্যবহার করা হয়েছে। পুরো কাজটি পরিচালনা করেছেন সৌদি আরবের অভিজ্ঞ ও দক্ষ কর্মীরা। আধুনিক এই রক্ষণাবেক্ষণ পদ্ধতির ফলে কাবা শরিফের অবকাঠামোগত স্থায়িত্ব যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি এর নান্দনিক সৌন্দর্যও বহুগুণে উন্নত হয়েছে। রক্ষণাবেক্ষণ শেষে এখন মুসল্লিরা সম্পূর্ণ নির্বিঘ্নে নতুন রূপে সজ্জিত কাবা শরিফ ঘিরে তাওয়াফ ও ইবাদত সম্পন্ন করতে পারছেন, যা তাদের ধর্মীয় অনুভূতিকে আরও গভীর ও প্রশান্তিময় করে তুলছে। সূত্র: গালফ নিউজ

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর