আত্রাইয়ে ভ্যান চালকের আড়ালে ইয়াবা ব্যাবসা আটক ১


আত্রাইয়ে ভ্যান চালকের আড়ালে ইয়াবা ব্যাবসা আটক ১
নওগাঁর আত্রাইয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মো.আসকান (৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। আটক মোঃআচকান আলী উপজেলার বড় রসুলপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।সে পেশায় একজন ভ্যান চালক বলে এলাকা বাসী সূত্রে জানাগেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুলপুর এলাকায় এসআই মোস্তাফিজুর এবং এস আই ওবায়দুর রহমানের সঙ্গীয় ফোর্সসহ গভীর রাতে আনুমানিক ৩ ঘটিকায় অভিযান চালায়। এ সময় রসুলপুর উত্তর পাড়া এলাকা থেকে ২৫ পিচ ইয়াবা সহ তাকে আটক করা হয়। তিনি আরো জানান এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। এবিষয়ে এস আই মোস্তাফিজুর বলেন আটক আচকান একজন ইয়াবা ব্যাবসায়ী তার কাছে ৩২ পিস ট্যাবলেট আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয় এবং সে আরো ৭পিস ট্যাবলেট বিক্রি করেছে বলে স্বীকার করে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।