প্রকাশিতঃ অক্টোবর ৬, ২০২৬

আত্রাইয়ে সাড়ে ৯ লাখ টাকার স্বর্ণ চুরি, রাণীনগরে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ


আত্রাইয়ে সাড়ে ৯ লাখ টাকার স্বর্ণ চুরি, রাণীনগরে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
নওগাঁর আত্রাই ও রাণীনগরে পৃথক ঘটনায় প্রায় ৪৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি-ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এর মধ্যে আত্রাইয়ে শিক্ষকের বাসার তালা ভেঙে প্রায় সাড়ে ৯ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি এবং রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। পৃথক দুটি ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, সোমবার রাত ৮টার দিকে আত্রাই উপজেলার চকশিমলা গ্রামের শিক্ষক সিরাজুল ইসলাম বাসায় তালা দিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে নওগাঁয় মেয়ের বাসায় বেড়াতে যান। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি ফিরে তিনি দেখতে পান, প্রধান দরজার তালা খোলা। ঘরে ঢুকে আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান তিনি। পরে আলমারি খুলে গলার স্বর্ণের চেইন, কানের দুল, হাতের আংটিসহ মোট চার ভরি স্বর্ণালংকার এবং চার ভরি রুপার পায়ের নূপুর না থাকার বিষয়টি জানতে পারেন। এসব অলংকারের আনুমানিক মূল্য সাড়ে ৯ লাখ টাকা বলে দাবি করেন শিক্ষক সিরাজুল ইসলাম। বাসায় কেউ না থাকার সুযোগে চোরেরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আত্রাই থানায় লিখিত অভিযোগ করেন সিরাজুল ইসলাম। আত্রাই থানার ওসি মাহাবুব আলম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ :

তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের   তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও   বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের কথা শুনতে নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার   মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের কথা শুনতে নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভয়াবহ উদ্বেগ প্রকাশ, তিন ধাপে কমল প্রবৃদ্ধির পূর্বাভাস   বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভয়াবহ উদ্বেগ প্রকাশ, তিন ধাপে কমল প্রবৃদ্ধির পূর্বাভাস সিলিন্ডারে ১২ কেজি গ্যাসের ৪ কেজিই উধাও! বাতাস বেচে লাখপতি ব্যবসায়ী   সিলিন্ডারে ১২ কেজি গ্যাসের ৪ কেজিই উধাও! বাতাস বেচে লাখপতি ব্যবসায়ী ‘ব্যবসা করতে হলে টাকা দে’: কুমিল্লায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর পা ভাঙল যুবদল নেতা   ‘ব্যবসা করতে হলে টাকা দে’: কুমিল্লায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর পা ভাঙল যুবদল নেতা বগুড়ায় সারের মজুদে গরমিল, এক ডিলারের গুদামেই হদিস নেই ১৭৬ বস্তার   বগুড়ায় সারের মজুদে গরমিল, এক ডিলারের গুদামেই হদিস নেই ১৭৬ বস্তার বিএনপি ও গণঅধিকারের দখলে বিএলএফ প্রধান শেখ মনির দৈনিক বাংলার বাণী ভবন   বিএনপি ও গণঅধিকারের দখলে বিএলএফ প্রধান শেখ মনির দৈনিক বাংলার বাণী ভবন