আবারো জননেত্রী শেখ হাসিনা সরকারকে জনগন ক্ষমতা মসনদে বসাবেন: খাদ্যমন্ত্রী


আবারো জননেত্রী শেখ হাসিনা সরকারকে জনগন ক্ষমতা মসনদে বসাবেন: খাদ্যমন্ত্রী
বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার বলেছেন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণেই জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো জননেত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতার মসনদে বসাবেন। আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের জয়ের বিষয়টি নিশ্চিত জেনে পাকিস্তানি প্রেত্নাদের দোসর ও তাদের সাঙ্গ-পাঙ্গদের মাথা নষ্ট হয়ে গেছে। তাই তারা নিজেদের পরাজয় সুনিশ্চিত জেনে বিভিন্ন ভুয়া ইস্যু নিয়ে রাজ পথে থেকে সরকার বিরোধী আন্দোলনের নামে দেশ ধব্বংশের রাজনিতি করছে। দেশের জনগণ সরকারের পাশে থাকলে তাদের এই ঘৃণিত স্বপ্ন কখনই পূরণ হবেনা। রোববার বেলা ১১ঘটিকায় সাপাহার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রকল্পের ১৬তম ও ১৭তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আলমামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সাপাহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামশুল আলম শাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের জন্য একটি বোর্ড ও উপজেলার কয়েকটি রাস্তা এবং জননেত্রী শেখ হসিনার আবাসন প্রকল্পের বেশ কয়েকটি বশত বাড়ীর উদ্বোধন করেন।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর