‘আমার হৃদয় কাঁদছে’, কেন বললেন মালালা?


‘আমার হৃদয় কাঁদছে’, কেন বললেন মালালা?
নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই গাজার স্কুলে ইসরাইলের নির্মম হামলার নিন্দা জানিয়েছেন। নুসেইরাতে ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) ছয় কর্মী নিহত হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। ইউএনআরডব্লিউএ’র ছয় কর্মীর মৃত্যুর ঘটনার বিবরণ দিয়ে মালালা তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করেন এবং বলেন, তিনি মর্মাহত যে ইসরাইল গাজার স্কুলগুলোকে লক্ষ্যবস্তু করে চলেছে। তিনি লিখেছেন, ‘আমি মর্মাহত যে, এখনও ইসরাইল গাজার স্কুলগুলোকে লক্ষ্যবস্তু করে চলেছে, যেখানে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে সেখানে তারা নির্বিচারে হামলা চালাচ্ছে। জাতিসংঘের ত্রাণকর্মীসহ যারা মর্মান্তিকভাবে নিহত হয়েছেন তাদের প্রিয়জনদের জন্য আমার হৃদয় কাঁদছে।’ গাজায় জাতিসংঘের ত্রাণ সংস্থা জানিয়েছে, নুসেইরাতে শরণার্থীদের আশ্রয় দেওয়া একটি স্কুলে হামলার ফলে ইসরাইলি বাহিনীর একক হামলায় তাদের কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি লোক মারা গেছে। মালালা জোর দিয়ে বলেন, স্কুল এবং মানবিক সহায়তাকর্মীদের কখনোই লক্ষ্যবস্তু করা ঠিক না। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য অবশ্যই জবাবদিহিতা করতে হবে।

সর্বশেষ :

‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব   ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা   বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা   অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী   আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০   দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল   শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার   হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩   মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩