আ.লীগ নেতার হাতে গৃহকর্মী ধর্ষণ, গ্রেফতার ৩


আ.লীগ নেতার হাতে গৃহকর্মী ধর্ষণ, গ্রেফতার ৩
মৌলভীবাজারের জুড়ীতে কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুজ্জামান রানুসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার আটকের ওই ঘটনায় গোটা উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশি অভিযানে আওয়ামী লীগ নেতা সামছুজ্জামান রানু ছাড়াও আটক অন্যরা হলো, ধর্ষণে সহায়তাকারী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের আতর আলীর ছেলে সফিকুল ইসলাম ও গৃহকর্মীর মা। জানা যায়, ধর্ষণের শিকার ওই কিশোরী তিন মাস আগে জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রানু মহালদারের বাসায় গৃহকর্মী হিসাবে কাজ নেয়। গৃহকর্মীর ওপর কুদৃষ্টি পড়ে সামছুজ্জামান রানুর। একপর্যায়ে গৃহকর্মীর মাকে ম্যানেজ করে তিন মাসে একাধিকবার ওই গৃহকর্মীকে ধর্ষণ করে সামছুজ্জামান রানু। সর্বশেষ ১ মার্চ ফের ধর্ষণের শিকার হয়ে গৃহকর্মী বাসা থেকে পালিয়ে সোমবার থানায় ধর্ষণ মামলা করেন। ওসি এসএম মাঈন উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ :

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই   চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার   মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই   অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ   গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা   বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা   গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি   রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি কলকাতার অগ্নিকাণ্ড: দেবাশীষসহ ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে   কলকাতার অগ্নিকাণ্ড: দেবাশীষসহ ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে