ইংল্যান্ডের পতাকা ব্যবহারে বিসিবির ভুল


ইংল্যান্ডের পতাকা ব্যবহারে বিসিবির ভুল
আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচের টিকিট ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ধরা পড়েছে বড় ধরনের অসংগতি। ওয়ানডে সিরিজের জন্য যেই টিকিট ছাপা হয়েছে, সেখানে ইংল্যান্ডের পতাকার জায়গায় ছাপা হয়েছে যুক্তরাজ্যের পতাকা। \'বাংলাদেশ\' বানানেই ভুল বিসিবির মূলত যুক্তরাজ্য গঠিত হয় ইংল্যান্ডসহ চারটি দেশ নিয়ে। যেখানে আছে আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডও। যুক্তরাজ্যের অধীনস্থ চারটি দেশেরই রয়েছে আলাদা আলাদা পতাকা। রয়েছে আলাদা আলাদা স্পোর্টস ফেডারেশন। সাদা রঙের উপর লাল যোগ চিহ্ন সম্বলিত পতকা ইংল্যান্ড ব্যবহার করে থাকে। ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির ওয়েবসাইটেও ইংল্যান্ডের মূল ছবি ব্যবহার করা হয়েছে। অথচ বিসিবির টিকিটে যুক্তরাজ্যর পতাকা দিয়ে ছাপানো হয়েছে। টিকিট ছাপানো বিতরণ ও বিক্রি পুরো প্রক্রিয়াটি হয় বোর্ডের অধীনে। তাই টিকিটে কী লেখা থাকবে না থাকবে সেখানে ভুল হলে সেটি বোর্ডের ওপরই বর্তায়। আন্তর্জাতিক ম্যাচের টিকিটে বিসিবির এমন ভুল এবারই প্রথম নয়। ২০২১ সালের নভেম্বরে পাকিস্তান সিরিজে যেমন খেলা শুরু সময়ের জায়গায় দিনকে রাত বানিয়ে ফেলা হয়েছিল। এমনকি সংবাদমাধ্যমের কাছে প্রেরিত খেলোয়াড় তালিকায় বাংলাদেশ বানান ভুল হওয়ার মতো ঘটনাও আছে অতীতে। আর এবার পতাকায় ভুল করে বসলো বোর্ড!

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি