‘ইউএনও-ডিসিরাই মনে হয় দেশটার মালিক’


‘ইউএনও-ডিসিরাই মনে হয় দেশটার মালিক’
আওয়ামী লীগের সংসদ সদস্য দবিরুল ইসলাম বলেছেন, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা অনেক এলাকায় রাজত্ব চালাচ্ছেন। এসব সরকারি কর্মকর্তাদের ভাবটা এমন যেন তাদের কথায় যুদ্ধ করে দেশটা স্বাধীন হয়েছে এবং জনপ্রতিনিধিরা অবাঞ্চিত ব্যক্তি। তিনি আরও বলেন, আমরা ইউএনও ও সরকারি কর্মকর্তাদের দয়ায় চলছি। বর্তমানে আমাদের এলাকায় যে সরকারি কর্মকর্তা আছেন ইউএনও, ডিসি, তারাই মনে হয় দেশটার মালিক। তারা যা করে সেটাই চলে। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। দবিরুল ইসলাম সরকারি ত্রাণ বিতরণের জন্য জনপ্রতিনিধি দেওয়া হয় না দাবি করে বলেন, একটা কম্বল, সরকারি ত্রাণ পর্যন্ত আমরা দিতে পারি না। আমরা চাই, তারা (সরকারি কর্মকর্তা) দয়া করে বলে একটা স্লিপ দিয়ে লোকটারে পাঠিয়ে দিন আমি কম্বলটা দিয়ে দেব। এই হচ্ছে আমাদের অবস্থা। তিনি আরও বলেন, আমরা কিছু চাইলে, কোন কাজ করতে বললে, কোন লোক পাঠালে আমাদের কথা শোনা হয় না। শুধু আমি না, এই সংসদে অনেকই আছেন যাদের এলাকায় সরকারি কর্মকর্তারা রাজত্ব চালাচ্ছেন। আমরা নামমাত্র নির্বাচিত হয়েছি। বাস্তবে প্রকৃত ক্ষমতার মালিক তারাই।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি