ইলহান ওমরকে শক্তিশালী হাউস কমিটি থেকে সরালেন রিপাবলিকানরা


ইলহান ওমরকে শক্তিশালী হাউস কমিটি থেকে সরালেন রিপাবলিকানরা
মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটি থেকে ডেমোক্র্যাট নেতা ইলহান ওমরকে সরিয়ে দিয়েছেন রিপাবলিকানরা। খবর: বিবিসি’র। ইসরায়েল নিয়ে বক্তব্যের জেরে রিপাবলিকানরা ইলহান ওমরকে বাদ দিতে বৃহস্পতিবার ভোটাভুটির আয়োজন করেন। পরে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে বলা হয়, ২০২০ সালে দুজন রিপাবলিকানকে বাদ দেওয়া হয়েছিল, এর প্রতিশোধ হিসেবে এখন ইলহান ওমরকে বাদ দেওয়া হয়েছে। আরও দুজনকেও বাদ দেওয়া হয়েছে। তবে ইলহান ওমর বলছেন, মুসলিম এবং শরণার্থী হওয়ায় তাঁকে হাউস কমিটি থেকে বাদ দেওয়া হলো। ভোটাভুটির আগে তিনি বলেন, ‘আমেরিকান পররাষ্ট্রনীতি নিয়ে আমার কথা বলাটাকে মূল্যহীন করে দেওয়া হচ্ছে। এতে কেউ কি অবাক হয়েছেন?’ গত নভেম্বরে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের হারিয়ে সংখ্যাগরিষ্ঠতা পায় রিপাবলিকান পার্টি। এ কারণেই এখন ইলহান ওমরকে তারা বাদ দিতে পেরেছে। ইলহান ওমর নব্বইয়ের দশকে সোমালিয়া থেকে একজন শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন। ২০১৮ সালে তিনি প্রথম কয়েকজন মুসলিম নারীর একজন হিসেবে মার্কিন কংগ্রেসে নির্বাচিত হন। প্রায় সময়ই আলোচনায় থাকেন মিনেসোটা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত কংগ্রেসওমেন ইলহান ওমর। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ইলহান ওমরকে দেশে ফেরত পাঠানোর দাবি তোলেন। এমনকি তাঁকে বেশ কয়েকবার হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান