ঈদ শেষে পদ্মা সেতু হয়ে নিবিঘ্নে কর্মস্থলে ফিরছে মানুষ।
ইসমাইল হোসেন মোল্লা, উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা, ফরিদপুর
ঈদ শেষে পদ্মা সেতু ও ঢাকা -মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে নিবিঘ্নে ঢাকা নারায়নগঞ্জসহ কর্মস্থলে ফিরছে মানুষ। এক্রপ্রেসওয়ের ঢাকামুখী লেনে গাড়ির চলাচল বৃদ্ধি পেলেও নেই কোন জানযট। রোববার (৩১ মে) সকাল হতেই ঢাকামূখী লেনে যান-চলাচল বৃদ্ধি লক্ষ্য করা গেছে। রাজধানী ঢাকা ও এর আশেপাশের জেলাগুলোতে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের প্রায় ২১ জেলার মানুষ। পদ্মা সেতুর কারণে এবারের ঈদ যাত্রায় এই পথে ঘরমুখো যাত্রা যেমন ছিলো নিবিঘ্ন,ফেরার পথে মানুষ বিড়ম্বনা ছাড়াই পদ্মা সেতু হয়ে কর্মস্থলে ফিরতে পারছে।ঈদের ছুটি এক সপ্তাহ শেষ আগামীকাল সোমবার থেকে কর্মদিবস শুরু হওয়ার কারণে আজ সোমবার (৩১ মে) সকাল থেকেই দক্ষিণ- পশ্চিমাঞ্চলের মানুষ ঢাকার দিকে ছুটছে। দূরপাল্লার গণ পরিবহন, ব্যক্তিগত পরিবহনে ও মোটর সাইকেল নিয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে মানুষ। তবে অতিরিক্ত যানবাহনের চাপ নেই। মানুষ নিবিঘ্নে বিড়ম্বনা ছাড়াই কর্মস্থলে ফিরতে দেখা গেছে।মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক জিয়াউর হায়দার সন্ধা সাড়ে ৬ টার দিকে বলেন, ঈদের ছুটি শেষ হয়ে সোমবার কর্মদিবস শুরু হওয়ার কারণে রোববার সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ঢাকার দিকে ছুটছে। তাই ঢাকামূখী লেনে গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে সেতু এলাকা ও এক্রপ্রেসওয়েতে যানজট নেই। গণপরিবহন গুলো এসে টোল দিয়ে স্বাচ্ছন্দে সেতু পারাপার হচ্ছে।
