ঈশ্বরদীতে ট্রেনে আবারও হামলা-অগ্নিসংযোগ


ঈশ্বরদীতে ট্রেনে আবারও হামলা-অগ্নিসংযোগ
পাবনার ঈশ্বরদী জংশনে ৩ সপ্তাহের ব্যবধানে আবারও ট্রেনে হামলা ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে ঈশ্বরদী-ঢাকা মেইল ট্রেনে দুর্বৃত্তরা এই হামলা ও আগুন দেয়। তবে এতে কেউ হতাহত হয়নি। আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।এর আগে গত ১ নভেম্বর মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলা চালায় দুর্বৃত্তরা। ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম বলেন, সোমবার রাত পৌনে ৯টার দিকে বেসরকারিভাবে পরিচালিত ঢাকা মেইল ট্রেন ঈশ্বরদী রেলওয়ে জংশনে ওয়াশের (ধোয়া-মুছা) জন্য দাঁড়িয়ে ছিল। মঙ্গলবার এটি ঢাকার উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যাওয়ার কথা। কিন্তু এরই মধ্যে সোমবার রাত ৮টার দিকে কে বা কারা কেরোসিন ঢেলে আগুন দেয়। এতে ট্রেনের \'ছ\' বগির কয়েকটি সিট পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, কারা আগুন দিয়েছে এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলবে। অভিযান চলছে, দোষীদের বিরুদ্ধে খুব শিগগিরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসে কয়েক মিনিটের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে ট্রেনটির ১৫টি সিট পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাশকতার জন্য কেউ কেরোসিন ঢেলে আগুন দিয়েছে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর